সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেডেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রোববার (০৭ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে একটি বিশেষ বিমানে করে তিনি মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যান। তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এর আগে রোববার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল পৌনে ৮টার দিকে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দুই দিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।