১০ হাজার কর্মী ছাঁটাই করল আলিবাবা

ব্যয় কমাতে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে চীনের বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ।

পণ্য বিক্রি কমে যাওয়ায় এবং দেশটিতে অর্থনীতির শ্লথগতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে, মার্চ থেকে জুন মাসের মধ্যে ৯ হাজার ২৪১ জনেরও বেশি কর্মী হাংজুভিত্তিক আলিবাবা ছেড়েছে। কারণ কোম্পানিটি মোট ২ লাখ ৪৫ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছিল।

আলিবাবা চেয়ারম্যান ও সিইও ডানিয়েলে ঝাং ইয়ং বলেছেন, কোম্পানিটি এই বছর প্রায় ৬ হাজার সদ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন যুক্ত করবে।

গত মাসে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, বিলিয়নিয়ার জ্যাক মা সরকারেরি নিয়ন্ত্রক সংস্থার চাপে অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে।

ওয়াল স্ট্রিট জার্নালের একই প্রতিবেদন অনুযায়ী, আলিবাবা গ্রুপ হোল্ডিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান থেকে দূরে সরে যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। কারণ সরকার প্রতিষ্ঠানটির উপর কড়া নজরদারি করছে।

গত বছর থেকে ইন্টারনেট সেক্টরে আলিবাবা এবং অ্যান্ট গ্রুপের মতো দেশের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য খর্ব করতে কঠোর ব্যবস্থা নিয়েছে চায়না নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।