আসুন রাজপথে, মোকাবিলা হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়, বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে, মোকাবিলা হবে, ফয়সালা হবে।

আজ সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আজ সকাল থেকেই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। 

ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা ছিলো অপরিসীম। 

এ সময় ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন নিয়েও কথা বলেন।

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে। আপনারা রাজপথে আসুন, মোকাবিলা হবে, ফয়সালা হবে। তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়ংকর।