Learning English

1. Let sleeping dogs lie

সমস্যা তৈরি না করা, গোলমাল না করা, বিপদ তৈরি না করা

Examples

a. It’s best to keep your opinion to yourself around him. Just let sleeping dogs lie.

তার আশপাশে থাকার সময় তোমার মতামত তোমার কাছে রাখাই ভালো। গোলমাল করো না।

b. As Eliza was in good spirits that morning, Andy decided not to bring up the argument they had last night. It was best to let sleeping dogs lie

যেহেতু এলিজা সকালে ফুরফুরে মেজাজে ছিল তাই অ্যান্ডি গতরাতের বাদানুবাদ টেনে না আনার সিদ্ধান্ত নিল। বিপদ তৈরি না করাই সর্বোত্তম।

c. Since my manager did not ask me anything about me coming late that day, I did not speak to him about it-it is best to let sleeping dogs lie.

আমার ব্যবস্থাপক যেহেতু সেদিন দেরিতে উপস্থিত হওয়ার জন্য আমাকে কিছুই বলেননি তাই আমিও তাকে সে বিষয়ে কিছু বলতে গেলাম নাÑ বিপদ তৈরি না করাই সর্বোত্তম।

2. A slap on the wrist

ছোট শাস্তি, ব্যথাহীন শাস্তি, অপরাধের তুলনায় অকিঞ্চিৎকর শাস্তি

Examples

a. He should be in jail for what he did, but he got off with just a slap on the wrist.

সে যা করেছে সেজন্য তার জেলে থাকার কথা, কিন্তু সে নিতান্তই ছোট একটি শাস্তি পেল।

b. As a mother, I often have to slap on the wrist of my children to show them what they ought not to do.

মা হিসেবে আমাকে প্রায়ই আমার সন্তানদের ছোট-খাটো শাস্তি দিতে হয় এটা দেখাতে যে, কী তাদের করা উচিত ছিল না।

c. It’s very little very punishment for such a huge crime; I would rather call it a slap on his wrist only.

এত বড় অপরাধের জন্য এটা খুবই অল্প শাস্তি, আমি বরং এটিকে বলব অপরাধের তুলনায় অকিঞ্চিৎকর শাস্তি।