নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। সেই সাফল্যের অন্যতম সারথী ট্রেন্ট বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট প্রায় ছেড়েই দিলেন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ৩৩ বছর বয়সী বোল্ট। কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়াকে দেখিয়েছেন এই পেসার। তবে বেশিমাত্রায় টি-টোয়েন্টি লিগ খেলাই মূলত কারণ।
বুধবার বোর্ডের সঙ্গে কয়েক দফা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। এখন থেকে টেস্টে খুব বেশি দেখা যাবে না তাকে। আবার ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ সিরিজ ছাড়া খেলবেন না তিনি। ইন্টারনেট
বোর্ডের চুক্তিতে না থাকায় তার ওপর জোর খাটানো যাবে না। সামনের গ্রীষ্মে নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমে বেশ কিছু সিরিজ আছে। তার আগেই এই সিদ্ধান্ত নিলেন বোল্ট। একই সময়ে আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ শুরু হবে বোল্টকে ওই দুই আসরে দেখার সম্ভাবনা বেশি। দেশের হয়ে ৭৮ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।