দখলকৃত পরমাণু কেন্দ্রের চারপাশ থেকে রাশিয়ার হামলা, নিহত ১৩

দখলকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশ থেকে রাশিয়া হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ থেকে রাশিয়ার নিক্ষেপ করা রকেটে কমপক্ষে ১৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইউক্রেন। মূলত ইউক্রেনের পক্ষে সেখানে পাল্টা হামলা চালানো ঝুঁকিপূর্ণ হবে জেনেই রাশিয়া সেটি ব্যবহার করছে।