পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রাম হিজল গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রাম হিজল গাড়ি গ্রামের মান্নান মিয়ার ছেলে আযাত (৩) ও একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)।

ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, শিশু দুটি আজ সকালে বাড়ির পাশে উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুরটিতে খোঁজার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।