বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস

সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার আলোকে প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, শতকরা বিশ ভাগ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে এবং অন্য চার দিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। পরবর্তী সপ্তাহের বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।