বিআরটিএ’র অভিযান

৯৫টি বাসকে ৩ লাখ ২০ হাজার ৫শ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা মহানগরে ১০টি স্পটে ২৪টি বাসকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রুট ভায়েশেন/রুট পারমিট বিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীনসহ বিভিন্ন অপরাধে ৯৫টি জরিমানা করে তিন লাখ বিশ হাজার পাঁচশত টাকা আদায় করা হয়েছে।

বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মারিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি