২১ আগস্ট মামলা

প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপক্ষের শুনানির আবেদন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। রাষ্ট্রীয় জীবনেও এ মামলা গুরুত্বপূর্ণ। এ হামলার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রচেষ্টাকে ধ্বংস করার প্রয়াস চালানো হয়েছিল। সবকিছুকে অস্থির করার প্রয়াস ছিল। তাই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করার জন্য বেঞ্চ ঠিক করতে প্রধান বিচারপতির কাছে দরখাস্ত করেছি। আশা করি সুপ্রিম কোর্টের অবকাশের (আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত) পরে প্রধান বিচারপতি বেঞ্চ ঠিক করে দেবেন।’