চাকরি

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে সেকশন অফিসার ১ জন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ/সিজিপিএ স্কেল-৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩-সহ স্নাতকোত্তর পাস। প্রশাসনিক বা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে কাজের দক্ষতা। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। পরিচালক, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্যান্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২৩ আগস্ট ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। দরকারি সব তথ্যের জন্য যোগাযোগ : পরিচালকের দপ্তর, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৮ আগস্ট ২০২২, সোমবার, পৃষ্ঠা ৭

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন

পদ ও যোগ্যতা : অপারেটর, গ্রেড-সি (বাস/ট্রাকচালক) ১০০ জন। কমপক্ষে অষ্টম বা জেএসসি বা সমমানের পাস। বৈধ ও পেশাদার লাইসেন্সপ্রাপ্ত এবং গাড়ি চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৮ আগস্ট ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাঠানো যাবে ২৮ আগস্ট, ২০২২ অফিস চলার সময় পর্যন্ত।

সূত্র : ইত্তেফাক, ৬ আগস্ট ২০২২, শনিবার, পৃষ্ঠা ৪ ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পদ ও যোগ্যতা : উপনিরাপত্তা পরিদর্শক ১ জন। নিরাপত্তা প্রহরীর কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

ফায়ার ট্রাক ড্রাইভার ৩ জন। ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা এবং অষ্টম বা সমমানের পাস। বেতনক্রম: ৯৭০০-২৩৪৯০ টাকা।

কম্পিউটার অপারেটর/ডেটা এন্ট্রি অপারেটর ১৭ জন। কম্পিউটারে ছয় মাসের প্রশিক্ষণসহ সমকাজে ২ বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইমাম ১ জন। মাদ্রাসা বোর্ড থেকে ন্যূনতম ২য় শ্রেণির ফাজিল পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

৩১ জুলাই ২০২২ তারিখে নিরাপত্তা প্রহরী পদের বয়স ১৮-৪০ বছর এবং অন্য সব পদের প্রার্থীর বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। সাদা কাগজে আবেদন লিখতে হবে। প্রয়োজনীয় সনদ ও অন্যান্য কাগজপত্রসহ ব্যবস্থাপনা পরিচালক, ডিএপিএফসিএল, রাঙ্গাদিয়া, আনোয়ারা, চট্টগ্রাম এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন জমা দেওয়া যাবে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত। আবেদন ও অন্যান্য বিষয়ে দরকারি সব তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এই www.dapfcl.gov.bd) ওয়েবসাইটে।

সূত্র : কালের কণ্ঠ, ৬ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১১