অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

দ্বিতীয় অধ্যায়

স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ

রেড ক্রিসেন্ট সোসাইটি

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

খুশবু বিদ্যালয় থেকে বাড়িতে আসার পর বিকেলে মাঠে খেলতে গিয়েছিল। খেলার সময় ইটের ওপর পড়ে গিয়ে পা কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। খুশবুর বন্ধুরাই তাকে সহযোগিতার জন্য দৌড়ে আসে এবং তাদের সঙ্গে যা ছিল তা দিয়ে প্রথমে রক্ত পড়া বন্ধ করল, তারপর তাকে হাসপাতালে নিয়ে গেল।

৯. খুশবুর বন্ধুদের প্রতি সম্পাদিত

কাজটি কী?

ক. হাতুড়ে চিকিৎসা           খ. পর্যবেক্ষণ

গ. প্রাথমিক চিকিৎসা         ঘ. চিকিৎসা

১০. খুশবুর বন্ধুদের মতো সবার করণীয়Ñ

র. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করা

রর. ক্ষতস্থানে কিছু থাকলে বের করে দেওয়া

ররর. ক্ষতস্থানে ম্যাসাজ করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. রর ও ররর

গ. র ও ররর                    ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

স্বপন তার বিদ্যালয়ের একটি সংগঠনের সঙ্গে জড়িত। এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কাজের জন্য প্রস্তুত থাকা। সংগঠনটি সাতটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই সংগঠনের কর্মকা-ের ফলে তার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

১১. স্বপন কোন সংগঠনের সঙ্গে জড়িত?

ক. গার্ল গাইড      খ. রেড ক্রিসেন্ট

গ. স্কাউট            ঘ. রেডক্রস

১২. স্বপনের সংগঠনটির সফল বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যেÑ

র. মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে

রর. সমাজে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে

ররর. গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি তৈরি হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. রর ও ররর

গ. র ও ররর                    ঘ. র, রর ও ররর

১৩. ১৮৫৯ সালের ২৪ জুন ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত ১৬ ঘণ্টার যুদ্ধে কত সৈন্য হতাহত হয়?

ক. প্রায় ৩০ হাজার            খ. প্রায় ৩৫ হাজার

গ. প্রায় ৪০ হাজার ঘ. প্রায় ৪৫ হাজার

১৪. কাজের মধ্য দিয়ে কী অর্জিত হয়?

ক. সফলতা        

খ. নেতৃত্বের গুণাবলি

গ. মানসিক বিকাশ

ঘ. চারিত্রিক গুণাবলি

১৫. যুদ্ধের ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতি ও তার প্রতিকারমূলক এ মেমোরি অব সলফেরি নো বইটির লেখক কে?

ক. পাওয়েল

খ. জিন হেনরি ডুনান্ট

গ. মাইকেল ক্লার্ক

ঘ. বিল ক্লিনটন

১৬. কোন সালে ভিয়েনায় আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়?

ক. ১৯১০ সালে    খ. ১৯১৯ সালে

গ. ১৯৩৫ সালে    ঘ. ১৯৬৫ সালে

১৭. আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস কত তারিখে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি প্রদান করে?

ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

খ. ১৯৭৩ সালের ৩১ মার্চ

গ. ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর

ঘ. ১৯৭৩ সালের ১৬ ডিসেম্বর

১৮. কার আদেশবলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি দেওয়া হয়?

ক. মহামান্য রাষ্ট্রপতি

খ. মাননীয় প্রধানমন্ত্রী

গ. বাংলাদেশ স্কাউট

ঘ. সমবায় অধিদপ্তর

উত্তর

৯. গ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. গ, ১৪. খ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ক