রাজধানীতে ১৩৯৬.১৪ কোটি টাকা মানিলন্ডারিংয়ের মাস্টারমাইন্ড মো. শহীদুল আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার যুগ্ম পরিচালক মানস কুমার বর্মণ।
তিনি জানান, মো. শহিদুল আলমের চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৯টি মানিলন্ডারিং মামলা আছে। গত শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
মো. শহিদুল আলম ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে মেসার্স এগ্রোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি, হেব্রা ব্রাস্কো এবং চায়না বিডিএল নামীয় চারটি প্রতিষ্ঠান খুলে।
ট্রেড লাইসেন্স, ভ্যাট লাইসেন্স, আমদানি রেজিস্ট্রেশন সনদ, ব্যাংক হিসাব ও এলসি খুলে মেশিনারি ঘোষণায় উচ্চ শুল্কের মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ, ফটোকপি মেশিন ইত্যাদি পণ্য অবৈধভাবে আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ১৩৯৬.১৪ কোটি টাকা পাচার করে।