জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই ২৩ আগস্টের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।
রবিবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।