থিয়েটার কাঁপাতে আসছে 'সালার', মুক্তির তারিখ ঘোষণা

কেজিএফ-২-এর দুর্দান্ত সাফল্যের পর পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী ছবির অপেক্ষায় লাখো ভক্ত। আপকামিং ছবিতে ভারতীয় সিনেমার বাহুবলী প্রভাসের সঙ্গে জোট বেঁধেছেন তিনি।

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে 'সালার'-এর মুক্তির তারিখ ঘোষণা হলো। হোম্বল ফিল্মসের তরফ থেকে ছবির একটি পোস্টার শেয়ার করে জানানো হয়, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সালার ছবিটি মুক্তি পাবে। ক্যাপশনে লেখা হয়, '২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সারাবিশ্বের সামনে দাদাগিরি করতে আসবে সালার।'

প্রভাস নিজেও সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন ওই পোস্টারটি। যেখানে রণদেহী প্রভাসকে দেখা গেছে। এর মধ্যেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে ক্রেজ শুরু হয়েছৈ। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে ওই পোস্টার। 'সালার' ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে কমলকন্যা শ্রুতি হাসানকে। ছবির অন্যতম চরিত্রে রয়েছেন জগপতি বাবু। সূত্র : এইসময়