কখনো এই দেশ তো কখনও ওই দেশ। সারা সপ্তাহ কেটে যায় ব্যস্ততায়। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া এখন বিশ্বের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কিন্তু দিনশেষে তিনিও কিন্তু মা। আর সন্তানের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। প্রিয়াঙ্কার ক্ষেত্রেও তাই।
রবিবার ছুটির দিন। ছুটির দিন মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো। আর এই অবসরে মেয়ের ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। সেই সঙ্গে মেয়ের তিন দেহরক্ষীর ছবিও।
শুধুই সেলেব্রিটি মা-বাবার দেহরক্ষী থাকবে, তা কি হয়। ছোট্ট মালতীরও রয়েছে তেমনই দেহরক্ষী। তারা হলো প্রিয়াঙ্কার তিন পোষ্য। ডায়ানা, জিনো আর পান্ডা। সূত্র : এনডিটিভি