বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
পদ ও যোগ্যতা : কারিগরি কর্মকর্তা ৪ জন। সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। নকশাবিদ ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। কম্পিউটার অপারেটর ৩ জন। বিজ্ঞানে স্নাতক বা সমমানের পাস। বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ প্রতি মিনিটে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
ক্যাশিয়ার ১ জন। বাণিজ্যে ন্যূনতম স্নাতক। ক্যাশিয়ার পদের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
ড্রাফটসম্যান ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। করণিক-তথা-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৯ জন। এইচএসসি বা সমমান। কম্পিউটারে ডাটা এন্ট্রি, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
প্রধান বাবুর্চি ১ জন। রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। ফিল্ড স্টাফ ১ জন। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। টেকনিক্যাল হেলপার ৩ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
১ আগস্ট ২০২২ তারিখে সব পদের প্রার্থীর বয়স ১৮-৩০ বছর।
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://.bscic.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৮ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.bscic.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বিসিক ভবন, ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৩ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১৩
পায়রা বন্দর কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা : পাইলট ২ জন। মাস্টার (এফজি) বা ১ম শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৩য় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে মোট ৮ বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। ১ আগস্ট ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ৩৫০০০-৬৭০১০ টাকা। পায়রা বন্দর কর্তৃপক্ষের এই (www.ppa.gov.bd) ওয়েবসাইটের আপলোড করা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পরিচালক (প্রশাসন) পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন পাঠানো যাবে ২৫ আগস্ট ২০২২ পর্যন্ত। আবেদনের প্রয়োজনীয় তথ্য জানা যাবে বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১০