চাকরি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : উপপরিচালক (এস্টেট ও ভূমি) ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। সরকারি বা আধা সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

উপপরিচালক (প্রশাসন) ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। সরকারি বা আধা-সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

উপপরিচালক (অর্থ ও হিসাব) ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। সরকারি বা আধা-সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

নির্বাহী প্রকৌশলী ২ জন। সিভিল প্রকৌশলে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক। সরকারি বা আধা সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

অথরাইজড অফিসার ১ জন। সিভিল প্রকৌশল/স্থাপত্য বা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। উপ-নগর পরিকল্পনাবিদ ১ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক। সরকারি বা আধা সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৩০ আগস্ট ২০২২ তারিখে সব পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। (http://coxda.teletalk.com.bd)  এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হবে ৩০ আগস্ট ২০২২ সকাল ১০টায়।

আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে (www.coxda.gov.bd)  এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কউক ভবন, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৯