যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নের লক্ষ্যে, দেশকে এগিয়ে নিতে প্রতি মুহূর্তেই কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে যখন প্রধানমন্ত্রী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন, ঠিক সে সময় বিএনপি-জামায়াতের এজেন্টরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের চান্দরা গ্রাম ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।