টাস্কফোর্সের অভিযান

মাদক সম্রাট সোহাগসহ ৫ কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আলোচিত মাদক সম্রাট সোহাগ মোল্লাসহ পাঁচজন আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আখাউড়া পৌর শহরের দেবগ্রামে সোহাগ মোল্লার সহযোগী শাওন মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক সোহাগ পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদির মোল্লার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে মাদক এবং ডাকাতির ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘আটক সোহাগ মোল্লা একজন কুখ্যাত মাদক কারবারি।’