মহিলা পুলিশ দ্বারা পরিবেষ্টিত মীর। কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে। হঠাৎ কী হলো!
সোশাল মিডিয়ায় কেন এমন ছবি পোস্ট করেছেন তিনি? কোন অপরাধেই বা গ্রেপ্তার করা হলো অভিনেতা-সঞ্চালককে? মীরের প্রশ্নে পুলিশ সদস্যরা নাকি তাকে বলেছেন, আপনারা 'অসাম শালা' একটা আলগা মিউজিক ভিডিও বানাননি কেন? কত বছর আগে করবেন বলেছিলেন?
শুক্রবার ইনস্টাগ্রামে মীরের পোস্ট ঘিরে জল্পনা চরমে। তবে কি অসাম শালা গানের মিউজিক ভিডিও বানাতে চলেছেন তিনি?
প্রশ্নের সুরে মীর বলতে চেয়েছেন, তার প্রশ্ন, তিনি যদি তার গানের ব্যান্ড 'ব্যান্ডেজ'-এর সঙ্গে ‘অসাম শালা'র একটা ভিডিও বানান, যেখানে কোনো হিরো লাগবে না, কোনো হিরোইন লাগবে না, লাগবে শুধু কিছু ভয়ঙ্কর ডান্সার আর বাকিটা থাকবে কাঁচা। আর তাতে মাটির গন্ধ থাকবে, কারণ মাটির মানুষ, খেটে খাওয়া মানুষ গানটিকে বড় বেশি আপন করে নিয়েছেন। শহুরে দর্শক নাক সিঁটকেছিলেন। খারাপ লাগেনি আমার। এটাই তো স্বাভাবিক! কারোর ভালো লাগবে, কারোর লাগবে না। আর এরপরেই অনুরাগীদের কাছে মীরের প্রশ্ন, 'অসাম শালা' গানটি নিয়ে আমরা যদি বিভিন্ন শহরেরে বাজারে, মলে, কলেজে যাই তোমরা কি থাকবে?' এ নিয়ে কমেন্ট সেকশানে প্রশ্নের উত্তর চেয়েছেন মীর।
মীরের প্রশ্ন উত্তর এসেছে অনেক। কমেন্ট কেউ লিখেছেন, 'অবশ্যই', কেউ লিখেছেন, 'একদম থাকব'। কারোর কথায়, 'আমি সব সময়ই গানটা পছন্দ করে এসেছি।' কেউ আবার বলেছেন, 'এটা তো এমনিই জনপ্রিয়। তাই আগে তো নিয়ে আসুন।'
প্রসঙ্গত, একসময় মীরের গানের ব্যান্ড 'ব্যন্ডেজ'-এর 'অসাম শালা' বেশ জনপ্রিয় হয়েছিল। বহু জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে গিয়েও 'অসাম শালা' গানটি গাইতে শোনা গিয়েছে মীরকে। তবে এখন এই গানের ওপর একটা মিউজিক ভিডিও দেখার অপেক্ষায় রয়েছেন মীরের অনুরাগীরা। সূত্র : ২৪ ঘণ্টা