অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

তৃতীয় অধ্যায় : স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা

বহুনির্বাচনী

১. মারাত্মক ব্যাধি বা রোগ প্রতিরোধের উপায় কী?

র. ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার রর. আবেগ প্রশমন

ররর. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

২. ভাইরাস কী?              

ক. একটি রোগের নাম                    খ. একটি মৃতজীবি প্রাণী

গ. একটি অণুজীব             ঘ. এইডসের প্রতিষেধক

৩. সর্বপ্রথম কত সালে এইডস ধরা পড়ে?

ক. ১৯৮১                                   খ. ১৯৮২

গ. ১৯৮৩                                   ঘ. ১৯৮৪

৪. এইডস কী ধরনের রোগ?

ক. ভাইরাসজনিত রোগ

খ. ব্যাকটেরিয়াজনিত রোগ

গ. ছোঁয়াচে রোগ

ঘ. পানিবাহিত রোগ

৫. এইডস কীভাবে ছড়ায়?

ক. বায়ুর মাধ্যমে

খ. এইচআইভি সংক্রমিত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমে

গ. খাদ্যের মাধ্যমে

ঘ. হাঁচি-কাশির মাধ্যমে

৬. এইডস রোগীর শেষ পরিণতি কী?

ক. বিকলাঙ্গ                                 খ. অঙ্গহানি

গ. অকালমৃত্যু                  ঘ. প্যারালাইসিস

উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জিকু ও পিকু দুজনে বন্ধু। ইনজেকশনের মাধ্যমে ড্রাগ সেবনের অভ্যাস আছে জিকুর এবং সে এরই মধ্যে এইচআইভি দ্বারা আক্রান্ত হয়েছে। এক দিন সে পিকুকে ড্রাগ নেওয়ার প্রস্তাব দেয়। প্রথম দিকে অস্বীকৃতি জানালেও জিকুর পীড়াপীড়িতে পিকু রাজি হয়।

৭. জিকুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পিকুর উচিত ছিল

র. প্রস্তাবের ক্ষতিকর দিক তুলে ধরা

রর. নিজের অবস্থানে দৃঢ় থাকা

ররর. জিকুকে শাসন করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

উত্তর

১. ঘ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ