বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
পদ ও যোগ্যতা : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য/মৎস্য/কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান/প্রাণিসম্পদ/বন) ৭ জন। কৃষিবিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ম শ্রেণির পদে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে কমপক্ষে ৬টি গবেষণা প্রকাশনা এবং শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। সিনিয়র সায়েন্টিফিক অফিসার (প্রযুক্তি হস্তান্তর) ২ জন। জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা কৃষিবিজ্ঞান/পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে কমপক্ষে ৩টি গবেষণা প্রকাশনা এবং শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলের এই www.barc.gov.bd)) ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফরমসহ অন্য দরকারি সব তথ্য। নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নতুন বিমানবন্দর সড়ক, ফার্মগেট, ঢাকা এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ৪ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : আইন বিভাগের জন্য সহযোগী অধ্যাপক ২ জন। আইন বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী। ওই বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয়ে বা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম ৭ বছর শিক্ষকতা এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃতমানের গবেষণা জার্নালে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্যান্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। দরকারি সব তথ্যের জন্য যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১২ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৭
শক্তি ফাউন্ডেশন ফর
ডিসঅ্যাডভান্টেজড উইমেন
পদ ও যোগ্যতা : মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ট্রেইনি অফিসার ৩০০ জন। স্নাতক বা সমমান পাস। বয়স সর্বোচ্চ ৩০ বছর। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ১৫০০০ টাকা। স্থায়ীকরণে মাসিক বেতন ২০,০০০ টাকা। সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর ৪, ব্লক-এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা এই ঠিকানায় আবেদন জমার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২। সংস্থাটির www.shakti.org.bd/career) এই ওয়েবসাইট থেকেও জানা যাবে আবেদনের দরকারি সব তথ্য।
সূত্র : প্রথম আলো, ১২ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৩