বঙ্গবন্ধু ছিলেন সৎ, সাহসী ও আপসহীন : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ব্যক্তিগত জীবনে ছিলেন সৎ, সাহসী ও আপসহীন। ১৯৩৮ সালে অবিভক্ত বাংলার শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন গোপালগঞ্জের মিশন স্কুলে পরিদর্শনে যান, তখন বঙ্গবন্ধু সেই স্কুলের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ত। কিশোর বয়সে তিনি ন্যায্য দাবির কথা বলতে দ্বিধাবোধ করেননি।

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোক হোক শক্তি, শোক থেকে জাগরণ, মুজিব তুমি স্মৃতিতে শ্রদ্ধায় থাকবে আমরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি ও ঢাবির শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পদক লেখক ভট্টাচার্য প্রমুখ।