এমপি হলেও পররাষ্ট্রমন্ত্রী আ. লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য হলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (২১ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি (এ কে আব্দুল মোমেন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেওয়া হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব বক্তব্য, দলের নয়।

তিনি আরও বলেন, বিদেশে গিয়ে যদি কেউ ব্যক্তিগত গল্প করে, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানান তিনি।