দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগার ক্রিকেটাররা। নিজেরা দুই ভাগ হয়ে খেলছেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সাকিবের লাল দলের বিপক্ষে মুখোমুখি হয়েছে আফিফের সবুজ দল।
হোম অব ক্রিকেটে বেলা দেড়টায় এই প্রস্তুতি ম্যাচ শুরু হয়। সাকিবের নেতৃত্বে লাল দলে খেলছেন মুশফিক, রিয়াদ, বিজয়, সাইফউদ্দিন ও মোসাদ্দেকের মতো তারকা ক্রিকেটাররা। অপরদিকে আফিফের নেতৃত্বে জাতীয় দলের পাশাপাশি তরুণ ক্রিকটাররাও রয়েছেন। মিরাজ, নাসুম, তাসকিনদের পাশাপাশি আকবর আলী ও তৌহিদ হৃদয়রাও রয়েছেন।
দুই দলের ১৩ সদস্যের স্কোয়াডে আছেন
লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, মো. সাইফউদ্দিন, আল আমিন হোসাইন, রিপন মন্ডল, হাসান মুরাদ, মুশফিক জুনিয়র, আরিফুল ইসলাম।
সবুজ দল: এম রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, আকবর আলি, নাসুম আহমেদ, রিশাদ হোসেইন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, তানজিদ সাকিব ও আশিকুজ্জামান।