Learning English

1. Till the cows come home

দীর্ঘ ও অনিশ্চিত সময় পর্যন্ত, পাখি নীড়ে না ফেরা পর্যন্ত, ক্লান্ত না হওয়া পর্যন্ত

Examples

a. When will you be finished?

I’m not sure. We’ll be working on this project till the cows come home.

‘তোমার কখন শেষ হবে?’

‘আমি নিশ্চিত না। পাখি নীড়ে না ফেরা পর্যন্ত আমরা এই প্রকল্পের ওপর কাজ করব।’

b. I could sit here and argue with you till the cows come home, but it wouldn’t solve anything.

পাখি নীড়ে না ফেরা পর্যন্ত আমি এখানে বসে তোমার সঙ্গে তর্ক করতে পারি, কিন্তু এতে কোনো কিছু সমাধান হবে না।

c. You can talk till the cows come home but you’ll never make me change my mind.

পাখি নীড়ে না ফেরা পর্যন্ত তুমি বলতে পারো কিন্তু তুমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারবে না।

2. A shot in the dark

না জেনেশুনে চেষ্টা করা, আন্দাজে কাজ করা। একই অর্থ প্রকাশ করে এমন একটি বাংলা বাগধারা হলো, অন্ধকারে ঢিল মারা।

Examples

a. That was such a difficult question! How did you get it right?

I just took a shot in the dark.

‘ওটি ভীষণ কঠিন একটি প্রশ্ন ছিল। তুমি কীভাবে সঠিক উত্তর দিলে?’

‘আমি অন্ধকারে ঢিল মেরেছি।’

b. It was just a shot in the dark but it was the right answer.

এটি ছিল অন্ধকারে ঢিল মারার মত ব্যাপার কিন্তু এটিই সঠিক উত্তর।

c. You should gather as much information as possible instead of taking a shot in the dark.

অন্ধকারে ঢিল মারার পরিবর্তে তোমার উচিত যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করা।