আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস-জ্যামাইকা

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। সেটা বাতিল হয়েছে। ফলে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোটা ফাঁকাই ছিল আর্জেন্টিনার জন্য। সামনে বিশ্বকাপ। বসে থাকার সুযোগ নেই। তাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ওই সময়টাতে হন্ডুরাস ও জ্যামাইকার সঙ্গে দুটি ম্যাচ নিশ্চিত করেছে। দুটো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। জ্যামাইকার মুখোমুখি হবে তারা ২৭ সেপ্টেম্বর, নিউইয়র্কে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ইন্টারনেট