ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়া নিয়ে ২০২১ সালে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ঢুকে মালিক গ্লেজার্সদের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছিল ম্যানইউ সমর্থকরা। তাতে ম্যানইউ-লিভারপুল ম্যাচটি স্থগিত হয়েছিল। লিভারপুলের বিপক্ষে আজও মাঠে ঢুকে গ্লেজার্সদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে সমর্থকরা। ইয়ুর্গেন ক্লপের শঙ্কা ম্যাচ না আবার স্থগিত হয়ে যায়, ‘আমাদের পয়েন্ট দিয়ে দেওয়া উচিত। এ পরিস্থিতি নিয়ে আমাদের কিছু করার নেই। সমর্থকরা যদি ম্যাচটি হতে দিতে না চায়, তাহলে মহাব্যস্ত এ সূচির মধ্যে আমাদের পক্ষে ম্যাচটি আবার খেলা সম্ভব নয়।’