সাতক্ষীরার তালায় মাঝিপাড়ার একটি পরিবেশবান্ধব মৃৎশিল্পকেন্দ্র পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।
গতকাল রবিবার বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার উন জু এলিসনের নেতৃত্বে ৬ সদস্যের দলটি পরিবেশবান্ধব মৃৎশিল্পকেন্দ্রটি ঘুরে দেখেন। এসময় তারা স্থানীয়দের মৃৎশিল্প তৈরির দক্ষতা এবং নান্দনিকতার প্রশংসা করেন।
উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে কেন্দ্রটি ঘুরে দেখেন তারা। বিজ্ঞপ্তি