ঝিনাইদহ সদর উপজেলার ভাটিকাডাঙ্গা গ্রামে মাল্টা বাগান পাহারা দেওয়ার সময় বাগান মালিক মনু পাঠানকে (৬৫) কিল, ঘুষি ও পিটিয়ে হত্যা করেছে চোরের দল।
রবিবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনা পাঠান ওই উপজেলার ভাটিকাডাঙ্গা গ্রামের আলী পাঠানোর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো গ্রামের মাঠে তার মাল্টা বাগান পাহারা দিতে যায় মনু পাঠান। মাল্টা বাগান পাহারা দেওয়ার সময় চোরচক্র এসে কিল, ঘুষি মারতে থাকে মনুকে। সে সময় তার আত্ম চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে চোর পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মনু পাঠান।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিল-ঘুষিতে একজন নিহতের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।