Learning English

Pay the price

কাজের ফল ভোগ করা, কোনো কাজের জন্য ত্যাগ স্বীকার করা

Examples

a. A lot of people are interested in improving, but they aren’t willing to pay the price

অনেক মানুষই আত্মোন্নতিতে আগ্রহী কিন্তু তার জন্য তারা ত্যাগ স্বীকার করতে রাজি না।

b. It is the people who will pay the price for their leaders.

জনগণই তাদের নেতাদের কাজের ফল ভোগ করবে।

c. Future generations will have to pay the price for such abuse there.

সেখানকার এ ধরনের দূষণের কারণে ভবিষ্যৎ প্রজন্মকে ফল ভোগ করতে হবে।

Up a blind alley

খারাপ ফলের দিকে এগিয়ে যাওয়া, খাদের দিকে এগিয়ে যাওয়া, কানা গলিতে প্রবেশ

Examples

a. The exam was up a blind alley for me this time because I just did not have the time to study after working two jobs.

পরীক্ষাটি ছিল আমার জন্য খাদের দিকে এগিয়ে যাওয়ার মতো, কারণ দুটি চাকরি করে আমি পড়ার যথেষ্ট সময় পাইনি।

b. I cannot simply watch my children walk up a blind alley.

আমার সন্তানরা খাদের দিকে এগিয়ে যাচ্ছে সেটা আমি নিশ্চুপ থেকে দেখে যেতে পারি না।

c. I’m not going to believe your experiment this time, they are always going up a blind alley.

আমি এবার তোমার নিরীক্ষা বিশ্বাস করতে যাচ্ছি না, সেগুলো সব সময় খারাপ ফলাফলের দিকেই যায়।

I am very much excited about my new experiment.

I’m not going to believe your experiment this time, they are always going up a blind alley.