দ্বিতীয় অধ্যায় : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
বহুনির্বাচনী
১. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন?
ক. সূর্য পশ্চিম দিকে হেলে যায় বলে
খ. সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে
গ. সুমেরু বৃত্ত সূর্যের দিকে বেশি হেলে যায় বলে
ঘ. কুমেরু বৃত্ত সূর্যের দিকে বেশি হেলে যায় বলে
২. পৃথিবীর দিন-রাত্রি সংঘটিত হওয়ার কারণ কী?
ক. পৃথিবীর আবর্তন গতি খ. সূর্যকে প্রদক্ষিণ করা
গ. পৃথিবীর মহাকর্ষ বল ঘ. পৃথিবীর অভিকর্ষ বল
৩. নক্ষত্রগুলো তৈরি-
র. হাইড্রোজেন গ্যাস দিয়ে রর. হিলিয়াম গ্যাস দিয়ে
ররর. নাইট্রোজেন গ্যাস দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. গ্রহগুলো আবর্তন করছে-
র. মহাকর্ষ বলের প্রভাবে রর. সূর্যকে কেন্দ্র করে
ররর. উপগ্রহকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব নয় কারণ মঙ্গল গ্রহে-
র. অক্সিজেনের পরিমাণ খুব কম রর. পানির পরিমাণ খুব কম
ররর. কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ খুব বেশি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. উপগ্রহগুলো ঘুরছে-
র. মহাকর্ষ বল দ্বারা রর. উত্তর থেকে দক্ষিণে
ররর. গ্রহকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়-
র. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে রর. বিষুবলম্বের সাহায্যে
ররর. ধ্রুবতারার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. বিষুবরেখাকে বলা হয়-
র. মহাবৃত্ত রর. নিরক্ষরেখা
ররর. মেরুবৃত্ত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯. দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি-
র. স্থানীয় সময়ের পার্থক্য রর. আন্তর্জাতিক পার্থক্য
ররর. গ্রিনিচের সময় দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১০. পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না, কারণ-
র. পৃথিবীর সঙ্গে সমগতিতে আমরাও আবর্তন করছি
রর. অভিকর্ষ শক্তি দ্বারা পৃথিবী আমাদের আকর্ষণ করছে
ররর. পৃথিবীর আয়তনের তুলনায় আমরা বেশি ক্ষুদ্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১. ১৮০ ডিগ্রি দ্রাঘিমা হলো-
র. আন্তর্জাতিক তারিখরেখা রর. দ্রাঘিমারেখা
ররর. মূল মধ্যরেখা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. খ, ২. ক, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. ক