তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনী
১. আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত?
ক. ২০০ খ. ২২০ গ. ২৪০ ঘ. ২৬০
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত?
ক. সময়ের খ. বৈদ্যুতিক সংযোগ
গ. মানসিক ক্লান্তি ঘ. দুর্যোগপূর্ণ আবহাওয়া
৩. সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কী ব্যবহার করা উচিত?
ক. নরম সুতি কাপড় খ. মোটা সুতি কাপড়
গ. ভেজা সুতি কাপড় ঘ. গ্লাস ক্লিনার
৪. আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়Ñ
র. আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
রর. স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
ররর. আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়?
ক. কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
খ. কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
গ. অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা
ঘ. কম্পিউটার বন্ধ করে দেওয়া
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা-বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে দেখে তার কম্পিউটারের কি-বোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না।
৬. সালমার কম্পিউটারের কি-বোর্ড ও মাউস ঠিকমতো কাজ না করার কারণÑ
র. কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ
রর. কম্পিউটার কক্ষে এয়ারকন্ডিশনার ব্যবহার না করা
ররর. কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কী ব্যবহার করতে পারে?
ক. গ্লাস ক্লিনার খ. ভেজা নরম কাপড়
গ. সুতি কাপড় ঘ. কটন বাড
উত্তর
১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. খ, ৬. খ, ৭. ঘ