চুয়েটের সঙ্গে এগডার বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের সঙ্গে নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় ঈঅজঊ প্রকল্পের অধীনে শিক্ষা ও গবেষণা অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রবিবার ভাইস চ্যান্সেলর কার্যালয়ে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়েট অংশের কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ঈঅজঊ প্রকল্পের চুয়েট অংশের প্রকল্প পরিচালক ও সমন্বয়ক চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি