বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা।

গতকাল সোমবার দুপুরে সংগঠনের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি এবং সদস্য সচিব ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ সিআইপির নেতৃত্বে নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি বলেন, সৈনিক লীগ একটি জাতীয়ভিত্তিক সংগঠন হিসেবে রূপ লাভ করেছে। তাই দ্রুত এই সংগঠনকে ভ্রাতৃপ্রতিম ও জাতীয় সম্মেলন দিতে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংগঠনের সদস্য সচিব ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ সিআইপি বলেন, বঙ্গবন্ধুর সৈনিক লীগের নেতাকর্মীরা জাতির জনকের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময় অ্যাডভোকেট শওকত আলম, বীর মুক্তিযোদ্ধা তালুকদার সারোয়ার হোসেন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা হাজী আ. সাত্তার, সাজ্জাদ এইচ রশীদ পারভেজ, নাজমুল ইসলাম কিরণ সেরনিয়াবাত, মো. আলমগীর হোসেন এবং শাহ রেজাউল মাহমুদসহ জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি