ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু

ঝিনাইদহ সদরের বদনপুর গ্রামে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ সময় লাভলী খাতুন (১৫) নামে এক নারী আহত হয়েছেন।

সোমবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে আসার পর তার মৃত্যু হয়। আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজানুর রহমান ওই গ্রামের মইনুদ্দিনের ছেলে। আহত লাভলী একই পরিবারের মনোয়ার হোসেনের মেয়ে। 

গ্রামবাসী জানায়, বিদ্যুতের বোর্ডে হাত দেয় মিজানুর রহমান। এতে তিনি গুরুতর আহত হন। সে সময় লাভলী ওই তারে বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।