ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
On the ball
পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারা, ভালো অবস্থানে থাকা, সুস্থ থাকা
Examples
a. Dana is totally on the ball since she started taking her vitamin supplements every day.
ডানা খুবই ভালো অবস্থায় আছে যখন থেকে সে প্রতিদিন সম্পূরক ভিটামিন নিতে শুরু করেছে।
b. I couldn’t sleep well last night, so am not on the ball today.
আমি গতরাতে ঘুমোতে পারিনি, তাই আজ আমার অবস্থা ভালো না।
c. The mother is glad to know that her son is always on the ball to learn new things in class.
নতুন বিষয় ছেলে সব সময় খুব ভালো বুঝতে পারে জেনে ছেলেটির মা খুব খুশি হলো।
Never bite the hand that feeds you
যে হাত খাওয়ায় সে হাত কামড়ে দিয়ো না, যে থালায় খাও সে থালা ফুটো করো না, উপকারীর অপকার করো না
Examples
a. I know the boss isn’t always nice, but remember, never bite the hand that feeds you.
আমি জানি বস সব সময় ভালো ব্যবহার করেন না, কিন্তু যে থালায় খাও সে থালা ফুটো করো না।
b. Be kind to your parents- don’t bite the hand that feeds you.
তোমার পিতা-মাতার প্রতি সদয় হও যে হাত খাওয়ায় সে হাত কামড়ে দিও না।
c. I would never bite the hand that feeds me, Sir. My morals are not so low.
যে আমার উপকার করে আমি কখনও তার অপকার করব না, স্যার। আমার নীতি এত নীচ না।