দ্বিতীয় অধ্যায় : মহাবিশ্ব ও
আমাদের পৃথিবী
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১২. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক. ৪৫ খ. ৬০
গ. ৯০ ঘ. ৩৬০
১৩. পৃথিবীর গতি কত প্রকার?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
১৪. কোন রেখা থেকে সমগ্র পৃথিবীতে পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়?
ক. দ্রাঘিমারেখা
খ. মূল মধ্যরেখা
গ. সমাক্ষরেখা
ঘ. অক্ষরেখা
১৫. ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে?
ক. সূর্যের চারদিকে পরিক্রমণের সময়
খ. সূর্য থেকে যত দূরে যায়
গ. পৃথিবীর কাছাকাছি পৌঁছালে
ঘ. সূর্যের কাছাকাছি আসতে থাকলে
১৬. গ্রিনিচের দ্রাঘিমা কত?
ক. শূন্য ডিগ্রি খ. ৯০ ডিগ্রি
গ. ১৮০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
১৭. কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়?
ক. শুক্র খ. মঙ্গল
গ. বুধ ঘ. বৃহস্পতি
১৮. ক্যাসিওপিয়া কী?
ক. একটি মেয়ের নাম
খ. একটি নদীর নাম
গ. একটি গ্রহের নাম
ঘ. একটি নক্ষত্রম-লীর নাম
১৯. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়?
ক. ০ ডিগ্রি খ. ৯০ ডিগ্রি
গ. ১৮০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
২০. কোনো যন্ত্র ছাড়াই দেখা যায় কোন গ্রহ?
ক. বুধ খ. বৃহস্পতি
গ. শুক্র ঘ. শনি
২১. আহ্নিক গতি কাকে বলে?
ক. পৃথিবীর দৈনিক গতিকে
খ. পৃথিবীর পরিক্রমণ গতিকে
গ. চন্দ্রকে
ঘ. সূর্যকে
২২. ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে কী বলে?
ক. বিপরীত স্থান
খ. প্রতিপাদ স্থান
গ. দ্রাঘিমারেখা
ঘ. নিরক্ষরেখা
২৩. বুধ গ্রহে কত দিনে এক বছর হয়?
ক. ৮৮ দিনে খ. ২২৫ দিনে
গ. ৩৬৫ দিনে ঘ. ৬৮৭ দিনে
২৪. ঋতু পরিবর্তন হয় কীসের প্রভাবে?
ক. আহ্নিক গতি
খ. নিরক্ষরেখা
গ. বার্ষিক গতি
ঘ. ঊর্ধ্বগতি
২৫. লঘু সপ্তর্ষি, কালপুরুষ এগুলো কী?
ক. নক্ষত্রমন্ডলী খ. গ্যালাক্সি
গ. নীহারিকা ঘ. ছায়াপথ
২৬. সূর্যের চারদিকে ঘুরতে মঙ্গল গ্রহের কত দিন সময় লাগে?
ক. ৫৮৭ দিন খ. ৬৮৭ দিন
গ. ৬৯৮ দিন ঘ. ৭৭৮ দিন
২৭. ‘ঙৎরড়হ’ শব্দের বাংলা অর্থ কী?
ক. ক্যাসিওপিয়া
খ. কালপুরুষ
গ. লঘু সপ্তর্ষি
ঘ. এরিডানাস
২৮. কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল?
ক. দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি
খ. সময় নির্ধারণ
গ. ঋতু পরিবর্তন
ঘ. সৌরবছর
উত্তর
১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ, ২১. ক, ২২. খ, ২৩. ক, ২৪. গ, ২৫. ক, ২৬. খ, ২৭. খ, ২৮. খ