আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জাতকের প্রেমে বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কুচক্রীর ষড়যন্ত্রে প্রেমিকার নিকট বন্ধুর পাতা ফাঁদে পড়তে পারেন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

শনির নবাংশ অধিপতি নিরূপণ চক্রে দেখা যায় যে, জাতক এ সপ্তাহে কোনো প্রকার উৎকোচ গ্রহণ বা প্রদান দুটো থেকেই বিরত থাকুন।

মিথুন : ২১ মে-২০ জুন

বিষ্কুম্ভ যোগফলে দেখা যায় জাতকের ভাগ্যের চাকা ঘুরবে। অর্থযোগ রয়েছে। মামলায় জড়িতরা এ সপ্তাহে জামিন লাভ হতে পারে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

গ্রহ নক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের হঠাৎ প্রভূত স্বর্ণালংকার কুড়িয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকৃত মালিককে ফিরিয়ে দিন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

রবির প্রভাবে পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন। তবে অযথা কোনো ঝুট-ঝামেলা, জায়গা-জমি দখল বা প্রেমিকা অপহরণ এসবে জড়াবেন না।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

“ভীতো দরিদ্রো দয়তিপ্রিয়শ্চ শূলোদ্ভবঃ” এ যোগের ফলে নারী-পুরুষ নির্বিশেষে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

ষণœাড়ী চক্রফলে দেখা যায়, জাতকের কর্মক্ষেত্রে কাছের কোনো সহকর্মীর চতুরতার ফলে বিপদে পড়বেন। অন্যায় কাজ করবেন না।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

পুরুষ-নারী নির্বিশেষে সমুদয়নাড়ীতে গ্রহের অবস্থানের ফলে জাতক-জাতিকার শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

উত্তরাষাড়া নক্ষত্রের গণনায় দেখা যায় যে, জাতকের বিবাহপূর্ব দৈহিক মিলনে বিপদ বয়ে আনে। যথাসম্ভব দৈহিক মিলন পরিহার করুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

দ্বাদশপতি অস্তমিত হলে, জাতকের সহসা দ্রব্যহানি বা মামলা-মোকদ্দমাজনিত কারণে সমূহ বৈষয়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

যামার্ধপতি নির্ণয়ে পরিলক্ষিত হয় যে, জাতক স্বপ্নে বিভোর হয়ে বাস্তববিবর্জিত সিদ্ধান্ত গ্রহণ করে ভুল করবেন। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

উপপদ বিধানে দেখা যায় এ সপ্তাহে চন্দ্র ও রাহুর সম্বন্ধ ঘটায় জাতকের মিতব্যয়িতার ফলে ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।