জনসেবা হাসপাতালের পরিচালক ও তার ছয় সহযোগীকে গ্রেপ্তার

ভুল চিকিৎসায় গাজীপুরের কালীগঞ্জ এলাকায় এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক ও তার ছয়জন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, ওই হাসপাতালের পরিচালক বন্যা বেগম ও তার ছয়জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে। 

রবিবার (২১ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি সোমবার (২২ আগস্ট) সকালে জানা জানি হয়।  

মারা যাওয়া নারীর স্বজনদের অভিযোগ, রোগীর শরীরে  ‘এ’ পজেটিভ রক্তের ‘বি’  পজেটিভ রক্তএ ঘটনা ঘটেছে। 

মারা যাওয়া শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী।