নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

ত্রয়োদশ অধ্যায় : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ

বহুনির্বাচনী

১. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল?

ক. ১৬৭             খ. ১৯৮ গ. ২৬৭             ঘ. ২৯৮

২. ‘স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল

i. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়

ii. জাতীয় পরিষদের আহূত অধিবেশন স্থগিত করায়

iii. বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

‘ক’ রাষ্ট্রের শাসকশ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তি সংগ্রামে ‘খ’ রাষ্ট্র ‘ক’ রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং দুঃখ-দুর্দশা কথা বিশে^র কাছে তুলে ধরে।

৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রের ভূমিকার মতো ছিল?             

ক. চীন                           খ. ভারত

গ. নেপাল                                   ঘ. মায়ানমার

৪. উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে

i. স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়         ii. মানবাধিকার রক্ষিত হয়

iii. বহির্বিশে্ব বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৫. বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন?

ক. ৬     খ. ৭      গ. ৮      ঘ. ৯

৬. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে গ্রেপ্তার হন?

ক. ২৫ মার্চ                                 খ. ২৬ মার্চ

গ. ২৭ মার্চ                                  ঘ. ২৮ মার্চ

৭. মুক্তিযুদ্ধে লাখ লাখ নাম না জানা শহীদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে

ক. শহীদ মিনার               খ. মুজিবনগর স্মৃতিসৌধ

গ. জাতীয় স্মৃতিসৌধ                     ঘ. শিখা চিরন্তন

৮. ‘স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কত সালে?

ক. ১ মার্চ ১৯৭০              খ. ২ মার্চ ১৯৭০

গ. ৩ মার্চ ১৯৭০              ঘ. ৪ মার্চ ১৯৭১

৯. আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে?

ক. ইয়াহিয়া খান               খ. টিক্কা খান

গ. জুলফিকার আলী ভুট্টো  ঘ. ইস্কান্দার মির্জা

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ইশরাত খানমের পিতা বলেছিলেন, তিনি জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়লাভ হওয়া সত্ত্বেও শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন।

১০. উদ্দীপকে স্বাধীনতাপূর্ব কোন নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে?

ক. ১৯৫৪ সালের             খ. ১৯৫৮ সালের

গ. ১৯৭০ সালের             ঘ. ১৯৭৩ সালের

১১. উদ্দীপকে স্বাধীনতাপূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়মী লীগ

i. ২৯৮টি আসন লাভ করে

ii. নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে

iii. ক্ষমতা দখল করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১. ঘ, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. খ