চাকরি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০, ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইলেকট্রিক মিস্ত্রি ১ জন। এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং বৈদ্যুতিক লাইসেন্স বোর্ডের বি ও সি ক্যাটাগরির লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম: ৯০০০-২১৮০০ টাকা।

ড্রাইভার (ভারী) ২ জন। এসএসসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ৩০ আগস্ট ২০২২ তারিখে সব পদের প্রার্থীর বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://coxda.teletalk.com.bd)  এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হবে ৩০ আগস্ট ২০২২ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়া যাবে ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে (www.coxda.gov.bd)  এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কউক ভবন, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

পদ ও যোগ্যতা : প্রভাষক (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং) ২ জন। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম সিজিপিএ-৪ থাকতে হবে। তবে ২০০১, ২০০২, ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম সিজিপিএ-৩.৫ থাকতে হবে। প্রার্থীদের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ও মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.৫ (জিপিএ-৪ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো একটি পরীক্ষার ফলাফলে সিজিপিএ-এর শর্ত শিথিলযোগ্য তবে তা সিজিপিএ-৩.২৫ এর নিচে কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সব পর্যায়ে ১ম বিভাগ/ শ্রেণি থাকতে হবে। যেকোনো একটি পরীক্ষার ফলাফলে শর্ত শিথিলযোগ্য তবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। আবেদন পত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu)থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu)  এবং প্রকাশিত বিজ্ঞাপন থেকে। আবেদন পত্র পৌঁছানোর শেষ সময় ১১ সেপ্টেম্বর, ২০২২।

সূত্র : ইত্তেফাক, ২৩ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৩