মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
কেতুর অবস্থানের কারণে এ-সপ্তাহে জাতকের শারীরিক অবস্থা সতেজ হবে। তবে ফুডপয়জনের কারণে অন্ত্রের অ্যাসিডজনিত সমস্যা দেখা দেবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতকের ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ দ্রুত অর্থ লাভের আশায় বেআইনি পথ অবলম্বন করলে প্রশাসনিক রোষানলে পড়বেন।
মিথুন : ২১ মে-২০ জুন
রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। কোনো বন্ধুর সাহায্যে ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে। অযাচিত রূপে লাভবান হবেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
কন্যার বালখিল্যতা আপনার পরিবারকে সামাজিক রূপে হেয় করবে। আভিজাত্য ভুলে অনূঢ়া কন্যার ভুল নিজগুণে ক্ষমার চোখে দেখায় সচেষ্ট হবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনি সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীর কথায় লোভে পড়ে সম্পত্তি বিক্রয় করবেন না।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
যুবক-যুবতী বিয়ের প্রলোভনের শিকার হবেন। বৃদ্ধ ধনী লোকের গাড়ি-বাড়ির লোভে জীবনের নিশ্চয়তার কথা ভেবে ভুল পথে পা বাড়াবেন না।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
বহুদিনের পরীক্ষিত বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো বিষয়ে কাছের লোককে হৃদয় নয় অবশ্যই যুক্তি দিয়ে বিচার করবেন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
পথে দুর্ঘটনার যোগ রয়েছে। বান্ধবীর আহ্বানে সাড়া দিয়ে দূরের ভ্রমণ না করাই ভালো। কারণ রিসোর্টে গিয়ে আইন রক্ষাকারীর হাতে পড়বেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
বিদেশ যাত্রার সমস্যা দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্য পাবেন। তবে সুনিশ্চিত ভিসা ছাড়া বিদেশ যাত্রা শুভ হবে না।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতকের পারিবারিক কারণে ব্যবসায়ে সফলতার যোগ রয়েছে। অযাচিত রূপে অর্থলাভের সুযোগ পেলেও পেতে পারেন বলে প্রতীয়মান হয়।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আপনার অপেক্ষার পালা এবার শেষ। দয়িতার পিতার মানসিকতার পরিবর্তনের ফলে এত দিনের পারিবারিক ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি ঘটবে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
উপপদ বিধানে দেখা যায় এ-সপ্তাহে চন্দ্র ও রাহুর সম্বন্ধ ঘটায় জাতকের মিতব্যয়িতার ফলে ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে