ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) গত ২৩ আগস্ট ৩৭তম আন্তঃবিশ^বিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট ২০২২ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগ থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘ইইউ ড্রাগন’। এই দলে রয়েছেন আহসান আমিন, আবদুল কাইয়ুম ও রাজু মোল্লা। প্রথম রানারআপ হয় ‘আমরা তিনজন’। এই দলে রয়েছে মাহজাবিন বিনতে মান্নান, রুদ্র পন্ডিত ও দেওয়ান মঞ্জুর ইলাহী চয়ন। দ্বিতীয় রানারআপ হয় ‘ইইউ কোড ওয়ারিয়র্স’। এ দলে আছেন মো. সিফাত খান, আশিকুর রহমান ও আলাউদ্দিন। এই তিনটি দল এ বছর অক্টোবরে আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে অংশ নেবে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মুহাম্মদ মাহফুজ হাসান, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। বিজ্ঞপ্তি