কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়েছে।
নিহত আইয়ুব আলী রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।
এর আগে গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ অটোরিকশা চালকের মৃত্যু হয়।
রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।