সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে দ্রুত শেষ করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য শিবলী সাদিক, নাসরিন জাহান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আ কা ম সরওয়ার জাহান বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে।