Learning English

Long in the tooth

বয়স বেড়ে যাওয়া, বয়স্ক ব্যক্তি, বুড়ো

 

Examples

a. My grandfather always said that he may be long in the teeth but is has more knowledge about the business than we do. He was very right.

আমার দাদা সব সময় বলেন তার হয়তো বয়স হয়েছে কিন্তু আমাদের থেকে ব্যবসায়িক জ্ঞান তার ঢের বেশি। তিনি সঠিক বলেছেন।

b. Although long in the tooth now, my granny has some fascinating stories to tell us.

যদিও আমার দাদির অনেক বয়স হয়েছে, তার পরও আমাদের বলার জন্য তার কিছু চমকপ্রদ গল্প আছে।

c. I do not believe Uncle Sid will be able to help with carrying such heavy luggage. He is too long in the tooth to be doing such laborious tasks now

আমার মনে হয় না আঙ্কেল সিড এত ভারী মালপত্র বয়ে নেওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবেন। এ ধরনের শারীরিক পরিশ্রম করার পক্ষে তিনি যথেষ্ট বৃদ্ধ।

Dead loss

সম্পূর্ণ মাটি হওয়া (ক্ষতি অর্থে), নষ্ট হয়ে যাওয়া (দুর্নীতিগ্রস্ত হওয়া অর্থে)

Examples

a. This car is a dead loss after the accident.

দুর্ঘটনা ঘটার পর গাড়িটি সম্পূর্ণ মাটি হয়ে গেছে।

b. Yesterday’s meeting was a dead loss - nothing was decided

গতকালকে মিটিং সম্পূর্ণ মাটি হয়েছে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

c. Politics is in crisis, and politicians are a dead loss

রাজনীতি এখন সংকটে এবং রাজনীতিবিদরা নষ্ট হয়ে গেছে।