পিসিওএস একটি হরমোন জনিত সমস্যা: গোলটেবিল বৈঠকে বক্তারা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) অনিরাময় যোগ্য রোগ। তবে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, বিশ্বে প্রতি ১০ নারীর একজন এই রোগে আক্রান্ত। ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারীরা সাধারণত এতে বেশি ভুগছেন। 

আক্রান্তের মধ্যে ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোরীর সংখ্যাই বেশি। দেশে শিশু ও মাতৃ মৃত্যুর অন্যতম কারণ পিসিওএস। ডায়াবেটিস, হেপাটাইটিস- বি, হেপাটাইটিস- সি, বন্ধ্যত্ব, জরায়ু ক্যান্সারসহ দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ বাড়াতে পিসিওএস বড় ভূমিকা রাখে। এ পরিস্থিতিতে রোগটি নির্মূলে ওজন নিয়ন্ত্রণ ও খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি নিয়ন্ত্রিত জীবন যাপন জরুরি।

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয় পিসিওএস একটি হরমোন জনিত সমস্যা। জানুন, চিকিৎসা নিন শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। 

সমকাল ও পিসিওএস টাস্কফোর্সের আয়োজনে রেনাটা লিমিটেডের সহযোগিতায় ফেইথ কমিনিউকেশন্সের ব্যবস্থাপনায় গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। সমকালের সম্পাদক বিভাগের প্রধান শেখ রোকনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পরিচালক ও পিসিওএস টাস্ক ফোর্সের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. ফারুক পাঠান। 

এ সময় পিসিওএস টাস্ক ফোর্সের উপদেষ্টা ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম আশরাফুজ্জামান, পিসিওএস টাস্ক ফোর্সের উপদেষ্টা ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি সভাপতি (নির্বাচিত) অধ্যাপক হাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিইএসের সাধারণ সম্পাদক এবং পিসিওএস টাস্ক ফোর্সের উপদেষ্টা ডা. শাহজাদা সেলিম, বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিইএসের সহ-সভাপতি এবং পিসিওএস টাক্স স্পোর্টসের উপদেষ্টা ডাক্তার ফারিয়া আফসানা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিইএসের বৈজ্ঞানিক সম্পাদক এবং পিসিওএসের উপদেষ্টা ড. এম সাইফুদ্দিন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও বিসিএসের উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানজিনা হোসেন, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের এন্ডোক্রাইন বিভাগের সরকারি অধ্যাপক ও বিইএস সদস্য এবং পিসিওএস টাস্ক ফোর্সের সদস্য সচিব ড. নাজমা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিইএসের দপ্তর সম্পাদক এবং পিসিওএস টাক্স ফোর্সের সমন্বয়ক ডা. মারুফ মোস্তারি, রেনাটা লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো, খাইরুল ইসলাম, রেনাটা লিমিটেডের হেড অফ মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।