গতকাল ছয় বছর পূর্ণ করল শাহিদ এবং মীরা কাপুরের কন্যা মিশা। সেই উপলক্ষে শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন মা।
মেয়ের উদ্দেশে লিখলেন, 'আমার ছোট্ট মেয়ে, তুমি আমাদের জীবনের সূর্যালোক! শুভ ছয় বছরের জন্মদিন। তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো! তোমার হৃদয় খাঁটি। তোমার মা হতে পেরে আমি গর্বিত।'
মিশার জন্য একটি রংচঙে জন্মদিনের পার্টিরও আয়োজন করেছিলেন তার বাবা-মা। সেখানে কুণাল খেমুর মেয়ে ইনায়া নাউমি খেমু, করণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহি, রিতেশ দেশমুখের ছেলেরা-সহ আরও অনেক তারকা-সন্তানদের কিচিরমিচির শোনা গিয়েছে। হইহই করে কেটেছে সারা দিন।